বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ

5mlq34x8-e1405002459754-300x168এইচএসসি কিংবা সমমানের কোনো পরীক্ষার্থীর সরকারি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রদের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার দু’টি শর্ত দেয়া হয়েছে। তার একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যন্ত অবিবাহিত থাকতে হবেএবং অপরটি শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।সোমবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ৪০ লাখ ২০ হাজার জন শিক্ষার্থীকে ১০৪ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স্তরে একটি এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে একটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ৬৪ জেলায় এক কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে দুই হাজার ৫৩৬ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মাধ্যমিক স্তরের প্রকল্পগুলো হলো- সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এস. ই. এস. পি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এ তিনটি প্রকল্পেই উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অনান্য শর্তের সাথে অবিবাহিত থাকারও বাধ্যবাধকতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক