,

কসবায় ডিজিটাল ২ দিনব্যাপী ডিজিটাল মেলা

kasba thana logoসোমবার  সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ডিজিটাল মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুঞা। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদ, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু জাহের। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ডিজিটাল মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ স্টল বসেছে। অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা