,

আশুগঞ্জ বন্দরে আটকে গেল ভারতীয় চাল

Brahmanbaria-1কাভার্ডভ্যান সঙ্কটে আগরতলায় পাঠানো ভারতীয় চাল আশুগঞ্জ নৌবন্দরে আটকে গেছে। এর ফলে খালাসের অপেক্ষায় জাহাজেই পড়ে রয়েছে ৯৩৭ টন চাল। রোববার চাল পরিবহনের কথা থাকলেও কাভার্ডভ্যান না থাকায় চালের প্রথম চালান নিয়ে নিউটেক-৬ নামে একটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে রয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান না থাকায় ঢাকা ও চট্টগ্রামে খবর দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এসব কাভার্ডভ্যান আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছাবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। নৌবন্দর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভারতীয় ৯৩৭ টন চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায় জেড শিপিং লাইন্সের জাহাজ এমভি নিউটেক-৬। ৯৩৭ টন চাল পরিবহনের জন্য ১৫০টি কাভার্ডভ্যানের প্রয়োজন। কাভার্ডভ্যান ব্রাহ্মণবাড়িয়ায় না থাকায় ঢাকা ও চট্টগ্রামে খবর দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এগুলো বন্দরে পৌঁছাবে।

তবে চাল পরিবহনে কাভার্ডভ্যানের বদলে আশুগঞ্জের পণ্যবাহী ট্রাক ব্যবহার না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ।

তিনি জানান, আশুগঞ্জ বন্দরের ৫শ’ ও বাইরের প্রায় ৩শ’ ট্রাক রয়েছে। তারা আশা করেছিলেন কর্তৃপক্ষ এসব ট্রাক ব্যবহার করবে। কিন্তু তারা ট্রাক ব্যবহার করেনি। এতে তাদের ট্রাকগুলো অলস পড়ে রয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নাছির মিয়া জানান, ঢাকা এবং চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান আসার কথা রয়েছে। কাভার্ডভ্যানগুলো আশুগঞ্জ বন্দরে আসলেই চাল পরিবহনের কাজ শুরু হবে। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌ বন্দরে এসে পড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, কার্ভাডভ্যান না আসা পর্যন্ত জাহাজেই চাল থাকবে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, চালগুলো পুলিশ হেফাজতে রয়েছে। নির্বিঘ্নে চাল ভারতে পৌঁছে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ