,

চঞ্চলের ‘আয়নাবাজি’

367d3cb6a924658f854372de99e44af2-Aynabaji-_insideবিনোদন প্রতিবেদক : চঞ্চল চৌধুরী অভিনীত প্রথম ছবি ‘রূপকথার গল্প’। গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। কয়েক বছরের বিরতির পর সম্প্রতি নতুন আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল। ছবির নাম ‘আয়নাবাজি’। পরিচালক অমিতাভ রেজা।

‘আয়নাবাজি’ ছবিতে আয়না চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। নিজের চরিত্রটি সম্পর্কে চঞ্চল বললেন, ‘জীবনের প্রয়োজনে কিংবা বাস্তবতার তাগিদে আয়না বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। সেখান থেকে আবার বেরিয়ে আসে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে আয়না চরিত্রটিকে সবাই দেখতে পাবে।’

চঞ্চল টিভি নাটকে হরহামেশা কাজ করলেও, চলচ্চিত্রে অভিনয় করেন বেশ বুঝে শুনে। এর স্বীকৃতিও তিনি পেয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করে চঞ্চল চৌধুরী অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার কারণ জানাতে গিয়ে চঞ্চল বলেন, ‘এটি আমার আগের ছবিগুলোর ধারাবাহিকতাও বলা চলে। প্রথমত ভালো গল্প আর দ্বিতীয়ত ভালো একটি চরিত্র। ছবিতে কাজ করার ক্ষেত্রে আমি এই দুটি বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে থাকি। ‘‘আয়নাবাজি’’ ছবির ক্ষেত্রে দুটিই মিলে গেছে। মূলত এ কারণেই এই ছবিতে কাজ করা।’

অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন চঞ্চল। জানালেন, ‘অভিনয় আমার কাছে পেশা ঠিক, কিন্তু চলচ্চিত্র আমার অন্যরকম ভালোবাসার জায়গা। পেশার তাগিদে টিভি নাটকে অভিনয় করতে হয়। এ ক্ষেত্রে অনেক সময় কম মানসম্পন্ন কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করতে হয়। চলচ্চিত্রে তো আর সব সময় কাজ করা হয় না। এটা নিতান্তই ভালোবাসার জায়গা থেকে করি। তাই এ ক্ষেত্রে কোনো আপস করি না।’


আজ রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আয়নাবাজি’ ছবির ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজা, প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, কনটেন্ট ম্যাটারস লিমিটেডের পক্ষে ‘আয়নাবাজি’ ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা