,

ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাইয়ে লাশ উদ্ধার

Dhanmondi-Lakeডেস্ক রির্পোট : রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড়ভাই এবিএম আব্দুল লতিফের লাশ উদ্ধার করছে পুলিশ। ৬৫ বছর বয়সী আব্দুল লতিফ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

রোববার দুপুর ১২টার দিকে ধানমণ্ডির ২ নম্বর রোডে বিজিবি গেট সংলগ্ন লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধানমণ্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক বাংলামেইলকে বলেন, ‘রেলমন্ত্রীর বড়ভাই আব্দুল লতিফ শনিবার রাত ৯টার দিকে হাঁটতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরেননি। পরে রোববার বেলা ১২টার দিকে তার লাশ ধানমণ্ডি লেক থেকে উদ্ধার করা হয়। তাকে কেউ হত্যা করেছে নাকি তিনি পানিতে পড়ে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। তার মাথায় সামান্য আঘাত রয়েছে।’

আব্দুল লতিফের বাসা ধানমণ্ডির ৫ নম্বর রোডে। বাসা নম্বর ২৩/এ, ফ্লাট নম্বর ৩/এ। লাশ উদ্ধার করে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে তাদের বাড়ি। আট ভাইবোনের মধ্যে আব্দুল লতিফ ছিলেন সপ্তম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ