,

ইবোলা ঠেকাতে গিনিতে ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’

e3fcdff1cdfe54c9cfe837ac18d1a78d-ebolaআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার যেসব দেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়েছে গিনি তার অন্যতম। এ মরণ ব্যাধির দ্রুত বিস্তৃতির কারণে দেশটির প্রেসিডেন্ট আলফা কোদে পাঁচটি অঞ্চলে ৪৫ দিনের ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্টের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই ফোরক্যারিয়া, কোইয়া, ডুব্রেকা, বোফা ও কিনদিয়া অঞ্চলে ৪৫ দিনের জন্য স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট। এই অঞ্চলগুলো দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

২০১৩ সালের ডিসেম্বরে গিনিতে ইবোলা ছড়িয়ে পড়ে। আফ্রিকার নয়টি দেশে এ পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ হাজারের বেশি মারা গেছেন। লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতেই এ পর্যন্ত সর্বাধিক সংখ্যক লোক প্রাণ হারিয়েছেন।

প্রেসিডেন্ট কোদে এরই মধ্যে ইবোলা ঠেকাতে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে যেসব হাসপাতাল ও ক্লিনিকে ইবোলা আক্রান্ত রোগী রয়েছে সেগুলো সাধারণ রোগীদের জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ ইবোলা আক্রান্ত হওয়ার পরও তথ্য গোপন করলে বা এই রোগে আক্রান্ত রোগীর মরদেহ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেললে তার বিচার করা হবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ