,

সোমবার ভোর থেকে ৪৮ ঘণ্টার হরতাল

hortal logoডেস্ক রির্পোট : চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট।

রোববার (২৯ মার্চ’২০১৫) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো বির্বতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে হরতাল কর্মসূচি কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আওতামুক্ত রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২০ দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

৪৮ ঘন্টার এ হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানানো হয় বিবৃতিতে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ