,

মাশুলবিহীন ভারতীয় খাদ্যপণ্যের প্রথম চালান আশুগঞ্জ বন্দরে পৌঁছেছে

riceনিজস্ব প্রতিবেদক : মাশুলবিহীন ২৫ হাজার টন ভারতীয় খাদ্যপণ্যের প্রথম চালানের জাহাজটি  আশুগঞ্জ বন্দরে নোঙ্গর করেছে। প্রায় ১ হাজার টনের একটি জাহাজ বন্দরে ভিড়ে। আজ জাহাজ থেকে পণ্য খালাস করা হবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে মাশুলবিহীন এবার ২৫ হাজার টন খাদ্যপণ্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। গত ১৬ই মার্চ কলকাতার বজবজ জেটি থেকে আশুগঞ্জ  নৌবন্দরের উদ্দেশে ছেড়ে প্রথম দফায় শনিবার বিকালে নৌ-পথে বাংলাদেশী জাহাজ ৯শ’ ৩৭.০৫ টন চাল নিয়ে এমভি নিউটেক-৬ আশুগঞ্জ আন্তর্জাতিক নৌ-বন্দরে এসে পৌঁছেছে। কলকাতার বজবজ জেটি থেকে এবার চাল সরবরাহ কাজ পেয়েছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান আন বিজ ডেভেলপমেন্ট লিমিটেডের জাহাজ।

আশুগঞ্জ বন্দর পরিদর্শক মো. শাহ আলম বলেন, শুধুমাত্র বন্দরের ল্যান্ডিং চার্জ ব্যতীত এসব পণ্য থেকে কোন মাশুল নেয়া হচ্ছে না।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত ৫৮ কিলোমিটার মহাসড়কে ভারতীয় চাল পরিবহনকারী কাভার্ড ভ্যানগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ জানিয়েছেন, ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ২৫ হাজার টনের প্রথম চালান আশুগঞ্জ বন্দরে এসে পৌঁছেছে। তবে এস মালামাল থেকে কোন প্রকার মাশুল নেয়া হচ্ছে না। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এসব চাল আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত ভারতের পশ্চিমবঙ্গ হয়ে আখাউড়ার  গৌহাটি ও মেঘালয়ের শিলং হয়ে ত্রিপুরায় যেতে ১৫ শ’ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাই ভারতের অনুরোধে মানবিক কারণে কোন শুল্ক ছাড়াই ২৫ হাজার টন চাল বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরায় নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। গত বছর আগস্ট মাসে একইভাবে মানবিক কারণ দেখিয়ে বাংলাদেশের ওপর দিয়ে দুই দফায় ১০ হাজার টন চাল আশুগঞ্জ বন্দর ব্যবহার করে সড়ক পথে কাভার্ড ভ্যানে করে আখাইড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় নিয়েছে। মানবিক বিবেচনায় ভারতকে বিনা মাশুলে পণ্য পরিবহন বা ট্রান্সশিপমেন্ট দেয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে বাংলাদেশের নদীপথ ব্যবহার করে ২০১২ সালে ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারত যাবতীয় ভারী বৈদ্যুতিক সরঞ্জাম পাঠিয়েছিল এই আশুগঞ্জ দিয়ে। এ জন্য গত বছরের আগস্টে মাসে দু’দফায় ১০ হাজার টন খাদ্যপণ্য আশুগঞ্জ বন্দর ব্যবহার করে সড়ক পথে কাভার্ড ভ্যানে করে আখাইড়া স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ