,

মাশরাফির কথা রাখলেন রুবেল!

robel 27রুপকথার গল্পকেও হয়ত হার মানাবে রুবেলে বিশ্বকাপে খেলার কাহিনী। বিশ্বকাপের আগে তার ক্রিকেট খেলা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে স্বপ্নের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন রুবেল সুযোগ পেয়েই তিনি যে দলকে নিজের সবটুকু নিংড়ে দিতে পারেন সেটা আবারো তিনি প্রমাণ করলেন রুবেল।

বিশ্বকাপে গ্রুপ পর্বের ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় এক জয়ের নায়ক ছিলেন ঐ রুবেল ই! নিজের শেষ ওভার করতে আসার আগ মুহূর্তে রুবেল কিছুটা চিন্তিত ছিলেন।

ওই ওভার সম্পর্কে রুবেল পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একটু থতোমতো খেয়ে গিয়েছিলাম। আমি জানতাম, ডেথ ওভারটা আমারই করতে হবে। তারপরও মাশরাফি ভাই যখন বলটা হাতে দিলো, একটু কয়েক সেকেন্ডের জন্য নার্ভাস হয়ে গিয়েছিলাম। মাশরাফি ভাই বললো, ‘এটা তোর জীবনের সেরা চান্স। কাজে লাগা।’ সাকিব ভাইয়ের কথাগুলো খুব মনে আছে। উনি কাছে এসে বললেন, ‘রুবেল, জীবনের সেরা ছয়টা বল কর। তোর দিকে সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবী চেয়ে আছে। মানুষ দলের জন্য বল করে, ম্যাচ জেতানোর জন্য বল করে; তুই নিজের জীবনের জন্য বল কর। তুই যদি পারিস, সারা জীবনের জন্য মানুষ তোকে মনে রাখবে।’ আমার জীবনে কোনো কথায় এতো প্রেরণা পাইনি। মনে হয়েছে, আসলেই জীবনের জন্য বল করছিলাম।’
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা