,

অভিবাসী শ্রমিকদের সহায়তা বাড়াতে হবে

sromik1ডেস্ক রির্পোট : অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৯জন পাচারকারীকে টেকনাফ থেকে আটক করেছে র‌্যাব। সোমবার র‌্যাব সদস্যরা একটি অভিযান চালিয়ে অসাধু মানব পাচারকারীদের গ্রেফতার করে। নিয়মনীতি না মেনে সমুদ্র পথে বিদেশে শ্রমিক পাঠানোর সাথে সংযুক্ত থাকার জন্যই এসব ব্যক্তিদের আটক করা হয়। নিয়ম অনুসরন না করে অনৈতিকভাবে মর্মান্তিক কাজের সাথে সংশ্লিষ্টদের আটক করার জন্য র‌্যাবকে অভিবাদন।
অবৈধ ও অনৈতিকভাবে যারা মানবপাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকারকে অবস্থান নিতে হবে। সংঘবদ্ধ এ কুচক্রী মহলকে গ্রেফতার করার নিশ্চিয়তা দিতে হবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের।
দেশে কাজের অভাবেই ইচ্ছাকৃতভাবে অনেকে অবৈধ পথে বিদেশে যাওয়ার জন্য এ ঝুঁকিপূর্ণ সমুদ্র পথ বেছে নিয়েছে। দেশের অর্থনীতিকে সবল ও সচল রাখতেই জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক যাত্রার দিকে ঝুঁকেছে দেশের বিভিন্ন এলাকার অনেক গরীব ও নিরীহ নাগরিকরা। বৈধভাবে বিদেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার কারণেই অবৈধ পথ বেছে নিচ্ছে অসহায় বাংলাদেশীরা।
এ অবৈধ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থানে যাওয়া রোধ ও নির্মূল করতে বৈধ পথে যাতায়াতের দ্বার খুলে দিতে হবে। উন্মেচন করতে হবে বিদেশে যাওয়ার সকল পথ। বাংলাদেশী নাগরিকদের নির্বিঘেœ বিদেশে গমন করতে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশের ৮মিলিয়ন অভিবাসি শ্রমিক প্রতি বছর ১৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠায়। সরকারের উচিত যাতে বিদেশে বাংলাদেশের শ্রমিকরা নিশ্চিতভাবে কাজ করতে পারে সেই সুযোগ দেয়া। বিদেশে আমাদের দেশের যারা প্রতিনিধিত্ব করছে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা।
উদ্বেগের বিষয় হচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আমাদের লাখো শ্রমিক কর্মরত রয়েছে যাদের আধুনিক পাসপোর্ট প্রয়োজন। আমাদের জাতিকে যারা রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকাকে সচল রাখছে তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে। এমআরপি পাসপোর্ট ইস্যু না করায় ঝুঁকিতে রয়েছে বিদেশে অবস্থান করা লাখো বাংলাদেশী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা