বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে সংবাদ প্রচার ও প্রকাশের সাইট খুলেছে বিএনপি

bnp-fb-400x254ডেস্ক রির্পোট : বিএনপি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার, প্রকাশ ও আন্দোলনের খবর প্রচার ও প্রকাশ করার জন্য নতুন একটি ফেসবুক একাউন্ট খুলেছে তারেক রহমানের লন্ডনের মিডিয়া টিম। এর নাম দেওয়া হয়েছে ফেসবুক ডট কম/আন্দোলন নিউজ (facebook.com/andolonnews)। নতুন এই সাইট খোলা হয় মার্চের শুরুতে। এখন থেকে তার ও বিএনপির সকল বক্তব্য ও আন্দোলনের নানা খবরখবর প্রকাশ করছে। সেই সঙ্গে ভিডিও প্রকাশ ও প্রচার করছে। এনিয়ে তারেক রহমানের একটি মিডিয়া টিমও কাজ করছে।
তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবেনা এটি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। খোদ বিএনপি এবং জোটের নেতাকর্মীদের মাঝেও রয়েছে ভিন্নমত। আন্দোলনে থাকা রাজপথের সক্রিয় কর্মীদের কেউ কেউ বলছেন, অন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি সরকারের ফাঁদ। আবার কেউ কেউ বলছেন সরকারকে ফাঁকা মাঠে গোল করতে দেয়া যাবেনা। এ অবস্থায় বিভ্রান্তিতে দলের নেতাকর্মীরা। তারা দলের স্পষ্ট অবস্থান জানতে চান। তবে সিটি করেপোরেশন নির্বাচনের অবস্থান  পরিষ্কার করেছেন দলের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান। তিনি লন্ডন থেকে সারাদেশে আন্দোলনরত দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতামত নিয়েছেন। তারপর বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহনের ব্যাপাওে দলের অবস্থান জানান দিয়েছেন। তবে এবার সমস্যা অন্য জায়গায়। আদালত বলেছে তার বক্তব্য প্রচার কিংবা প্রকাশ করা যাবেনা। তাহলে সিটি করপোরেশন নিয়ে তার বক্তব্য কেমন করে তার নেতা কর্মীদের কাছে পাঠাবেন। এই জন্য তিনি আপদকালীন ব্যবস্থা হিসাবে ইউটিউব, ফেসবুক, অনলাইন টিভি ব্যবহার করছেন। এছাড়াও তার বক্তব্য প্রচার করার জন্য ভধপবনড়ড়শ.পড়স/ধহফড়ষড়হ হবংি নামে একটি নতুন সাইট খুলেছেন। মার্চের শুরুতে এটা চালু করা হয়। এখন থেকে তার ও বিএনপির সকল বক্তব্য ও আন্দোলনের নানা খবরখবর প্রকাশ করছে। সেই সঙ্গে ভিডিও প্রকাশ ও প্রচার করছে। এনিয়ে তারেক রহমানের একটি মিডিয়া টিমও কাজ করছে। তারা এই ব্যাপারে দ্রুত তম সময়ের মধ্যে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক