,

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনষ্টেবল গুরুতর আহত পুলিশের কাগজপত্র,নগদ টাকা ও মোবাইল ছিনতাই

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক পুলিশ কনষ্টেবল। জেলা সদর হাসপাতালে ভর্তির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কনষ্টেবলের নাম শামসুজ্জামান(২৮)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে শহরের কাউতলী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে ঐ কনষ্টেবল। সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পুলিশ লাইনে কর্মরত কনষ্টেবল শামসুজ্জামান পুলিশের ডাক নিয়ে চট্টগ্রাম গিয়েছিলো। সেখান থেকে আবার ডাক নিয়ে নৈশ কোচে রাত সাড়ে ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসে।  কাউতলী মোড়ে নেমে রিকসায় শহরের দিকে আসার পথে ষ্টেডিয়ামের উত্তর-পূর্ব কোনায় ছিনতাইকারীরা তার রিকসার গতিরোধ করে। ছিনতাইকারীদের সঙ্গে তার আধ ঘন্টা ধরে ধস্তাধস্তি চলাকালে ছিনতাইকারীরা কনষ্টেবল শামসুজ্জামানের শরীরের বিভিন্নস্থানে ছুরি দিয়ে ৮ টি ঘাই মারে। ছিনতাইকারীরা তার কাছ থেকে কাগজপত্র ভর্তি ব্যাগ,নগদ দু-হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ছিনতাইকারীরা সংখ্যায় ৪ জন ছিলো বলে জানা গেছে। ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাস ভবন থেকে দেড়-দু’শ গজ দূরত্বের মধ্যে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন এ ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ