,

আশুগঞ্জে খোলাপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

imagesনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় খোলাপাড়া চক বাজারে অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরির সভাপতিত্বে বক্তব রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাহের মিয়া, হেবজুল বারী বকসি,খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি খলিলুর রহমান, আবু নছর আহমেদ, মোজ্জামেল হক তপন, আবুল বাসার চৌধুরি ও শিক্ষা অনুরাগি লাল মিয়া বকসি প্রমুখ। এ সময় বক্তারা ম্যানেজিং কমিটির সাথে কোন রকম আলোচনা না ছাত্র বেতন বৃদ্ধির প্রতিবাদ জানান। দ্রুত ছাত্র বেতন না কমালে কঠোর কর্মসূচি দিয়ে তা বাধ্য করা হবে। তবে ছাত্র বেতন বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম ভুইয়া জানান এ বিষয়ে সভাপতি সাহেব বলতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা