,

ভারতকে উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

47001b94ede491f3bab1a55322f6c7f1-Johnson-celebrates-after-taken-Rohit-wicket-5ক্রীড়া ডেস্ক :বিরাট কোহলি যখন ফিরলেন, তখনই দেখা গেল গ্যালারিতে ভারতের এক সমর্থকের চোখ বেয়ে নেমে আসছে অশ্রুর ধারা। ম্যাচ তো তখনই শেষ হয়নি। তবে কেন দর্শক কাঁদছেন? একেই বুঝি বলে ‘সমর্থকের আতঙ্ক’! আতঙ্কটা শেষমেশ দূর হয়নি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানে হেরে বিশ্বকাপ-অধ্যায় শেষ হয়েছে ভারতের।

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সবচেয়ে বেশি সময় পেয়েছিল ভারত। সেই নভেম্বরে ধোনি-কোহলিরা পা রেখেছিলেন অস্ট্রেলিয়ায়। চারটি টেস্টের পর ভারত ত্রিদেশীয় সিরিজে খেলেছে চারটি ওয়ানডে। চার ওয়ানডেতেই মহেন্দ্র সিং ধোনির দল ছিল জয়হীন। এমন বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। প্রতিটি ম্যাচ জিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আত্মবিশ্বাসী ভারত। সৌরভ গাঙ্গুলি তো ‘আনন্দবাজার পত্রিকা’য় নিজের কলামে লিখেছেন, ‘আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজই। যেখানে দুটো দলের কেউ অন্যের চেয়ে এগিয়ে নেই।’ কিন্তু ম্যাচের ছবিটা তা বলল কই?

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে। ৩২৯ রানের বিরাট লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতেই আসে ৭৬ রান। কিন্তু এর পরই ছন্দপতন। বিনা উইকেটে ৭৬ রান থেকে ৪ উইকেটে ১০৮। ৩২ রানের ব্যবধানে পড়ল ৪ উইকেট। এরপর ভারতীয় স্বপ্নদের বেশ কিছুক্ষণ আশা জালিয়ে রাখেন অজিঙ্কা রাহানে ও ধোনির পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে ৭০ রান। এ জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ফেরার আগে রাহানের সংগ্রহ ৪৪ রান। তবে ধোনি ছিলেন আরও কিছুক্ষণ। স্টিভেন স্মিথের হাতে রানআউটে কাটা পড়ার আগে ভারত অধিনায়কের সংগ্রহ ৬৫ রান। ধোনি ফিরে যাওয়ার পরই একপ্রকার নিশ্চিত হয়ে যায় ভারতের পরাজয়। খুড়িয়ে চলা ইনিংসটা থামে ২৩৩ রানে। শেষ ২৫ রানেই পড়েছে ভারতের ৫ উইকেট।

শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছেন অস্ট্রেলীয় বোলাররা। জীবনও পেয়েছেন ভারতের দুই ওপেনার। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে অল্পের জন্য বেঁচে যান রোহিত। উইকেটের পেছনে হ্যাডিন হাতছাড়া করেন ধাওয়ানের দুর্দান্ত ক্যাচটি। তবে দুজনই ফিরেছেন সাজঘরে। মিচেল জনসনের বলে বোল্ড হওয়ার আগে রোহিতের সংগ্রহ ৩৪ রান আর জশ হ্যাজলউডের বলে ফেরার আগে ধাওয়ানের সংগ্রহ ৪৫। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি ‘বিরাট’ ফ্লপ! জনসনের বলে ১৩ বলে মাত্র ১ রান করে ফিরেছেন কোহলি। মুহূর্তেই টিভি ক্যামেরা খুঁজে ফিরল গ্যালারিতে থাকা তাঁর প্রেমিকা আনুশকা শর্মাকে। বলিউড অভিনেত্রীর চোখে-মুখে তখন বিষাদের ছায়া!

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কন্ডিশনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ‘উপমহাদেশের ভাগ্যে এবার কী আছে?’ শীর্ষক একটি খবর প্রকাশ করা হয়েছিল প্রথম আলোয়। ভারতের বিদায়ে এখন নিশ্চয় পরিষ্কার—খালি হাতেই ফিরতে হলো উপমহাদেশের দেশগুলো। ফাইনালে উঠল দুই আয়োজকই। কথা হলো, ২৯ মার্চ ফাইনালে কে জিতবে? বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন নাকি দেখা যাবে অস্ট্রেলীয়দের দাপট?

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা