,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস পালিত

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপিত হয়েছে।  জেলা প্রশাসন সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্ক স্মৃতি সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করে। পরে ফারুকী পার্কের স্মৃতিসৌধে  জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌর সভা, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। পরে একই মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে  নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর