,

সালমান-সোনমের ফুটবল চমক

69224_salman

বিনোদন প্রতিবেদক : সালমান খান ও সোনম কাপুরকে ফুটবল খেলতে দেখা যাবে! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে কোন প্রীতি ফুটবল ম্যাচে নয়। একসঙ্গে একটি গানে ফুটবল খেলতে দেখা যাবে এই দুই তারকাকে। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খান-সোনম প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। সুরুজ আর বারজাতিয়া পরিচালিত এই ছবির শুটিং এখন চলছে। ছবিতে ঠাঁই পাচ্ছে ১৩ মিনিটের একটি গান। বলিউডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই গানে দর্শকরা দেখতে পাবেন সালমান ও সোনমকে। ছবির মধ্যে একটি বিয়ের আয়োজনকে কেন্দ্র করে গানটির শুটিং করা হয়েছে। এই গানে সালমান-সোনম নেচে যতটা পারফরম করেননি, তারচেয়ে বেশি পরিশ্রম করেছেন ফুটবল খেলে। চরিত্র ও গল্পের প্রয়োজনে গানের পুরোটা জুড়েই ফুটবল খেলতে দেখা যাবে এই দুই তারকাকে। বিষয়টি এরই মধ্যে বেশ আলোচিত হচ্ছে। ১৩ মিনিটের একটি গানে সাল্লু ভাইয়ের সঙ্গে ফুটবল খেলবেন সোনম, এই বিষয়টিকে ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ছবির অন্যতম বড় চমকও এটি। ‘প্রেম রতন ধান পায়ো’ একটি পারিবারিক ড্রামা ছবি। ছবির সব গানের সংগীতায়োজন করছেন হিমেশ রেশামিয়া। আর ১৩ মিনিটের এই গানটির ভিন্নধর্মী কোরিওগ্রাফি করেছেন আহমেদ খান। এ বিষয়ে সালমান খান মজা করে বলেন, আমার বন্ধু হিমেশ ১৩ মিনিটের একটি ছবিই তৈরি করেছেন, যেখানে গান বসিয়ে দেয়া হয়েছে! তবে অনেক উপভোগ করেছি ফুটবল খেলতে। অনেক দিন পর খেলেছি। দর্শকদের ভাল লাগবে আশা রাখি। এরকম একটি ভিন্নধর্মী কাজ করে উত্তেজিত সোনম কাপুর বলেন, এত বড় একটি গানে নাচ এবং ফুটবল পারফরমেন্সের সমন্বয় ঘটানো চ্যালেঞ্জের একটি ব্যাপার ছিল। তবে শেষ পর্যন্ত ভালভাবে এটি শেষ করতে পেরেছি। সাল্লু সত্যি সত্যি অনেক ভাল ফুটবল খেলেছে। তিনি অনেক সাহায্য করেছেন আমাকে। দর্শকদের কাছে এই গানটি চমক হয়েই থাকবে বলে আমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা