,

ইয়েমেনে সৌদি আরবের হামলায় নিহত ১৩

69231_r-6আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হাউথি শিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলাসহ সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব। এতে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় হামলা শুরু হয়। সিএনএন জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাব্বুহ মুনসুর হাদির ‘বৈধ’ সরকারকে রক্ষা করতে এ হামলা শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা রাজধানী সানা ও শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। হাউথি বিদ্রোহীদের জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেছেন, সৌদি অভিযান ইয়েমেনের বিরুদ্ধে আগ্রসন এবং এতে করে এ অঞ্চলে বিস্তৃত পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। কয়েক মাস ধরে সরকারের বিরুদ্ধে সহিংস অভিযান শুরু করেছে হাউথি বিদ্রোহীরা। দীর্ঘদিন ধরে আল-কায়েদার শক্ত ঘাঁটি ইয়েমেনে আল-কায়েদার ভয়ংকর শাখা রয়েছে। সম্প্রতি কয়েক মাসে হাউথি বিদ্রোহীরা রাজধানী শহর নিয়ন্ত্রণে  নেয়া শুরু করলে দেশটি নৈরাজ্যের পড়ে। প্রেসিডেন্ট হাদি রাজধানী থেকে পালিয়ে  যেতে বাধ্য হন। আল-কায়েদা সদস্যদের রুখতে কয়েক বছর ধরে ইয়েমেন সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন (মনুষ্যবিহীন বিমান) হামলা ও বিশেষ অভিযানের অনুমতি দিয়ে আসছিল। তবে ইয়েমেন থেকে মার্কিন বিশেষ বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর অস্থিরশীলতার দিকে মোড় নেয়। পার্শ্ববর্তী দেশে এ ধরনের বিশৃঙ্খলা সৌদি আরবের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইয়েমেনের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। হাউথি বিদ্রোহীরা শিয়া জনগোষ্ঠীর হওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ইরান সরকারের প্রতিনিধি হিসেবেই তাদের বিবেচনা করছে। আরব অঞ্চলে আরেকটি শিয়া-নিয়ন্ত্রিত রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে সৌদি আরব শঙ্কিত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর