,

সরকারী কলেজের নবীনবরনে বসার জায়গা নিয়ে অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ছাত্র

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে নবীনবরন অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির জের ধরে উচ্চ মাধ্যমিক শ্রেনীর এক ছাত্রকে তার সহপাঠীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। আজ বুধবার কলেজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু বকর বাবু(১৮) নামের ঐ ছাত্রকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে- সুলতানপুরের ফয়েজ আহমদ ভূইয়ার ছেলে সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র আবু বকর বাবু(১৮)  এর সঙ্গে মঙ্গলবার নবীনবরন অনুষ্ঠানে  বসার জায়গা নিয়ে একই কলেজের ও একই শ্রেনীর ছাত্র শহরের মেড্ডার মোস্তাকিমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ বুধবার দুপুরে মোস্তাকিম তার কয়েকজন বন্ধু কাজীপাড়ার শিবলী,অর্নব,হ্নদয়কে নিয়ে বাবুর ওপর কলেজে কমনরুমের সামনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। বাবুর  মাথায় ও চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পায়ের রগ কাটার চেষ্টা করে। পরে কলেজ ছাত্ররা উদ্ধার করে বাবুকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। তার অবস্থা গুরুতর। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বাবুর পরিবার জানান। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান এখনো অভিযোগ হাতে পাইনি।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ