,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শিশু নিহত

accedentনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর রেলক্রসিংয়ের কাছে। নিহতের নাম শাহীন ভূইয়া। সে বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের বাবুল ভূইয়ার ছেলে এবং চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্কুল সূত্র জানায়, বুধবার দুপুর ১২টায় স্কুল ছুটি শেষে শাহীন বাড়ি ফেরার পথে চিনাইর রেলক্রসিংয়ের কাছে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে সে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা