বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল শিক্ষককে পিটিয়েছে পরিচালনা কমিটির সদস্য : এলাকায় উত্তেজনা

Crime1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল উচ্চ বিদ্যালয়ের  এক শিক্ষককে বেদম পিটিয়েছে ঐ স্কুলের পরিচালনা কমিটির এক সদস্য ও তার সন্তান। গুরুতর আহত শিক্ষককে পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। সোমবারের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্টু বিচারের দাবীতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ঐ বিদ্যালয়ে। জানা গেছে- সোমবার ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা চলাকালে মানিক মিয়া নামের এক সদস্য উপবৃত্তি কাদের দেয়া হয়েছে এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চান। প্রধান শিক্ষক এর জবাবে যাচাই-বাছাই করেই তালিকা দিয়েছেন বলে বক্তব্য রাখার সময় পরিচালনা কমিটির সদস্য আলী আজম তাহলে তারা কি জন্যে আছেন বলে অশ্লীল মন্তব্য করে বসেন। তখন পরিচালনা কমিটির আরেক সদস্য (শিক্ষক প্রতিনিধি) জাহাঙ্গীর হোসেন তাকে বাজে কথা বলা থেকে বিরত থাকতে বলেন। এরপরই আলী আজম ঐ শিক্ষকের শার্টের কলার টেনে ধরে মারধোর করতে শুরু করে। এসময় সেখানে আলী আজমের ছেলে মুন্না উপস্থিত হয়ে পিতার সঙ্গে শিক্ষককে মারধোর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে মিছিল করতে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। শিক্ষকের ওপর হামলাকারী পরিচালনা কমিটির সদস্য আলী আজম ঐ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের শ্যালক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আজ  মঙ্গলবার আমরা পরিচালনা কমিটির সভা করে পরিচালনা কমিটি থেকে আলী আজমকে বহি¯কার করেছি। আর এলাকার লোকজন বসে আলী আজম ও তার ছেলের বিচার করবে। তবে ঘটনার সুষ্টু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতী ও শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম বলেন আমি কমিটিকে বলেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক