বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় স্কুলছাত্রীকে শ্লীলতহানীর অভিযোগ, বাড়ি-ঘর ভাংচুর, গ্রেপ্তার-২

download (1)কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে জোরপূবর্ক টেনে হেচড়ে তুলে নিয়ে শ্লীলতহানীর অভিযোগ উঠেছে। গত রোববার এ ঘটনাটি ঘটেছে। পরিবারকে জানালে ছাত্রীর বাড়িঘর ভাংচুর। ওই বখাটের ভয়ে স্কুল ছাত্রীর পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রোববার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন; কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাসুদ মিয়া (২২), আয়নাল হক (২০)। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিছে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। 
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রামের শাহআলম মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) একই গ্রামের স্থানীয় বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একছাত্রীকে  প্রায়ই উত্ত্যক্ত করে। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তা প্রত্যাখান করেন। গত শনিবার (২১ মার্চ) সকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাসেল মেয়েটিকে গ্রামের পুকুরপাড়ে একা পেয়ে টেনে হেচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে রাসেল পালিয়ে যায়। বিষয়টি তার পরিবারকে জানালে রাসেল ক্ষিপ্ত হয়। গত রোববার বিকালে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় রাসেল মেয়েটিকে আবারও টানা হেচড়া শুরু করে। এক পর্যায়ে কাপড় চোপড় ছিড়ে শ্লীলতহানী করে। এ সময় স্থানীয় লোকজন রাসেলের কবল থেকে মেয়েটিকে উদ্ধার করে। 
বিষয়টি মেয়েটির পরিবার রাসেলের পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে রাসেল ও তার সমর্থিত লোকজন রোববার বিকালে মেয়েটির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় মেয়েটির মা আহত হয়েছেন। তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 
কসবা থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান বলেন; ওই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাসেল মিয়াসহ চারজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে যৌন হয়রানী মারধোর ও শ্লীলতহানীর ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা