,

কসবায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি

imagesকসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শুক্রবার রাতেও তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ নিয়ে কয়েকদিনে বেশ কয়েকটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের গুলিতে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। 
উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মতিন জানান, গত শুক্রবার গভীর রাতে বিনাউটি ইউনিয়নের চান্দাইসার গ্রামের হানিফ মিয়ার ঘরের দরজা ভেঙ্গে বাড়ির লোকজনদের বেঁধে রেখে ২০/২৫ জনের ডাকাত দল সাড়ে আট হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করেছে। একই গ্রামের চিকিৎসক ফারুক মিয়ার বাড়ি থেকে একই কায়দায় আড়াই লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তাঁর ছোট ভাই মাহবুব মিয়ার বাড়ি থেকে আট থেকে দশ ভরি স্বর্ণালংকার লুট করেছে। 
মামলার এজাহার, পুলিশ ও ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে; কসবা উপজেলার বামুটিয়া গ্রামে গত সোমবার (১৬ মার্চ) গভীর রাতে ফোরকান আহাম্মদ ওরফে বাদল মিয়ার (৩৮) বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করেছে। এ সময় তাঁর বাড়ি থেকে দুই লাখ ৯৫ হাজার টাকা মুল্যের নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে। তার চিৎকারে প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সফিকুল ইসলাম (৪৫), সেনা সদস্য খোরশেদ আলম (৬৫), কামাল মিয়া (৩২) দৌড়ে আসে। এ সময় ডাকাতদের ছুড়া গুলিতে সফিকুল ইসলাম ও খোরশেদ আলম গুরুতর আহত হয়েছে। সফিকুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও খোরশেদ আলমকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ফোরকান আহাম্মদ ওরফে বাদল ও কামাল মিয়াকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার বিকালে ডাকাতের আঘাতে গুরুতর আহতদের দেখতে আসেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। 
এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে