,

সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Residentডেস্ক রির্পোট জেলা পরিষদের প্রশাসক,সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব এডঃ সৈয়দ এ,কে এম এমদাদুল বারী বলেছেন বর্তমান সরকার শিক্ষার গুনগত মান ও অবকাঠামোগত  উন্নয়নে বাস্তবাযন করছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার ৩ হাজারেরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ২ হাজারেরও অধিক মাল্টিমিডিয়া ক্লাশ রুম স্থাপন করেছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে উক্ত কার্যক্রম বাস্তবায়ন করবে। তিনি এ জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে এদেশ শিক্ষা ক্ষেত্রে আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি গতকাল সকাল ১১ ঘটিকায় জেলা ঈদগাহ ময়দানে সেন্টাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব এড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, কথা সাহিত্যিক ও বৃহত্তর কুমিল্লা সমিতি,জেদ্দা সৌদি আরবের সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, বসুন্ধরা হাসপাতালের চেয়ারম্যান  মামুন
খন্দকার। সহকারী শিক্ষক মোঃ সোলায়মান হোসেন জুয়েলের পরিচালনায়  অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ সাফায়েত খন্দকার বাপ্পী, আরো বক্তব্য রাখেন  জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. আব্দুল জাব্বার মামুন, সমাজ সেবক শাহ মোঃ শরীফ, ছাত্রনেতা ইলিয়াছ সরকার, সহকারী শিক্ষক দিলরুবা বেগম, আসমা হাকিম শান্তা, উর্মি আক্তার, ইয়ামুন খান প্রমুখ। ২৮ টি ইভেন্টে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা