,

বড় জয়ে সেমিতে নিউজিল্যান্ড

68609_gayleক্রীড়া ডেস্কবিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২০ রানেই ৫টি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল একাই ব্যাটে ঝড় তুললেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ৩৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত হাল ছেড়েছেন ক্রিস গেইলও। এরপর আর কোন ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। শেষ মুহুর্তে হোল্ডার ২৬ বলে ৪২ রান করে কিছুটা ব্যবধানই কমিয়েছেন। তার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৫০ রানেই। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ান ক্যারিবীয়দের। 

এর আগে ওয়েরিংটন মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার গাপটিলের ডাবল  সেঞ্চুরিতে ৩৯৩ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। বিশ্বকাপে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে এই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার সংগ্রহ ছিল ২১৫ রান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা