বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কার হতে পারেন এরশাদের বিশেষ উপদেষ্টা

Boby-1426932221-400x235ডেস্ক রির্পোট : দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের পদে থেকে নিজেকে মেয়র পদপ্রার্থী ঘোষণা করায় জাতীয় পার্টি থেকে যে কোনো সময় বহিষ্কার হতে পারেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। শুধু ববি নয়, তার সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটি ও মহানগরীর যেসব নেতা রয়েছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে দলটির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ‘আমি তো দলের কোনো ক্ষতি করিনি, দলের বিরুদ্ধেও যাইনি। আমি নিজে যা নৈতিক মনে করেছি, তাই সিদ্ধান্ত নিয়েছি। দলের জন্য, দেশের স্বার্থে আমি নির্দলীয় প্রার্থী হয়েছি, শেষ পর্যন্ত আমি মাঠেই থাকব। কে, কি অভিযোগ করল তাতে আমি চিন্তিত না। তারপরও যদি কেউ অহেতুক বিরুদ্বাচরণ করে তাহলে তাদের দেখে নেব।’
রাজধানীর বনানীর ব্যবসায়িক কার্যালয়ে শনিবার দুপুরে ববি হাজ্জাজ নিজেকে ঢাকা সিটি উত্তরের নির্দলীয় মেয়র প্রার্থী ঘোষণা দেন। ববি দেশের ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স মুসার ছেলে। দশম সংসদ নির্বাচন বর্জন করার এইচ এম এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়ার পর গোপনে ববিকে জাতীয় পার্টির মুখপাত্র ঘোষণা করা হয়। এরপর থেকে মূলত জাতীয় পার্টির রাজনীতিতে আলোচনা উঠে আসে ববি হাজ্জাজ।
পার্টির সিদ্ধান্ত অমান্য করে মেযর প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক শৃক্সখলা বিরোধী কর্মকা-ের অভিযোগ তুলেছে মহানগর উত্তর জাতীয় পার্টির একাংশ। মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর নেতৃত্বে নেতা-কর্মীরা তাকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবিতে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এরপর তারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গেও দেখা করে বিষয়টি নিয়ে বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছেন তাদের নেতারা।
মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ববিকে বহিষ্কার করা না হলে আমরা পদত্যাগ করব। বিষয়টি পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে জানানো হয়েছে। আশা করি, নেতা-কর্মীদের দাবি অনুযায়ী ববির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতী বলেন, ‘পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে কথা হয়েছে।’ যে কোনো সময় ববি হাজ্জাজের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে হঠাৎ করে ববি হাজ্জাজের প্রার্থিতা ঘোষণায় বিপাকে পড়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ববিকে বহিষ্কার করা হলে তার দলে কোন্দল বাড়তে পারে, আবার ববিকে বহিষ্কার করা না হলে বর্তমান মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুলসহ দলের মহানগর উত্তরের বড় একটি অংশ যে কোনো সময় দল ছাড়তে পারেন। ববি নাকি বাবুল কাকে ছেড়ে, কাকে রাখবেন এ নিয়ে বিপাকে পড়েছেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।
ববি প্রার্থী হওয়ায় ইতিমধ্যে মেয়র প্রার্থী বাবুল ও তার অনুগতরা ববিকে বহিষ্কারের দাবিতে একাট্টা। দাবি পূরণ না হলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা।
বিষয়টি নিয়ে পার্টির চেয়ারম্যান এরশাদ পার্টির মহাসচিবসহ শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। করণীয় নির্ধারণে আজই জ্যেষ্ঠনেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। এ বৈঠকের পরপরই মূলত ববি হাজ্জাজের ভাগ্য নির্ধারিত হবে বলে জানা গেছে। বিকেলে দলের কাকরাইলে মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ অংশ নেবেন। এরপরেই নেতাদের সঙ্গে বৈঠকটি হতে পারে বলে দলটির ঘনিষ্ঠসূত্র জানায়।
এ ব্যাপারে জানতে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক