,

গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র সম্পাদকদের প্রশিক্ষণ

B.Baria Picআমিরজাদা চৌধুরী : গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ইউএনডিইএফ এর সহায়তায় নিউজ নেটওর্য়াক আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান। অন্যান্যের বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।  প্রশিক্ষণ কোর্সে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ১০ জন সম্পাদক  অংশগ্রহন করেন । দিনব্যাপী বিষয়ের ওপর প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ অবজারভারের সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন আহমেদ। প্রশিক্ষনে অংশগ্রহনকারী সম্পাদকরা হচ্ছেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক প্রবীন সাংবাদিক আলহাজ্ব নূরুল হোসেন,দৈনিক সমতট বার্তার মনজুরুল আলম,দৈনিক তিতাসকন্ঠের সৈয়দ মিজানুর রেজা,দৈনিক সরোদের পীযুষ কান্তি আচার্য্য,সাপ্তাহিক ইশরাকের খ আ ম রশিদুল ইসলাম, সাপ্তাহিক গতিপথ’র জাবেদ রহিম বিজন, নতুনমাত্রার আল আমিন শাহিন,কলমের কথার দীপক চৌধুরী বাপ্পী,দৈনিক কুরুলিয়ার ইব্রাহিম খান সাদাত ও ইষ্টার্ণ মিডিয়ার নজরুল ইসলাম ভূইয়া। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা