,

নগ্ন ছবি যৌন হয়রানির মামলায় ইউপি সদস্য কাউছার গ্রেফতার

kawsar_125929প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের এক নারীকে যৌন হয়রানি ও নগ্ন ছবি প্রকাশের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় শনিবার সকালে উপজেলার হরিতলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য কাউছার মিয়াকে (৩৫) গ্রেফতার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদ উল্লাহ পিপিএম জানান, কাউছার মিয়া নয়াপাড়া এলাকার লাল খা মাস্টারের মেয়ে এক সন্তানের জননী মুর্শিদা জাহান সুমিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। সুমি তাতে রাজি না হলে কাউছার মিয়া ক্ষিপ্ত হয়ে সুমির ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে তার সঙ্গে নগ্ন ছবি জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
তিনি জানান, পরে গত ৭ মার্চ সুমি মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য কাউছার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা