,

নবীনগরে যুব সংহতির বর্ধিত সভা

download (2)নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব সংহতি নবীনগর উপজেলা শাখার বর্ধিত সভা শনিবার স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সংহতি’র আহ্বায়ক মহসিন হুসাইন রানার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ।

কাজী মামুনুর রশিদ তার বক্তৃতায় বলেন, দেশের বড় দু’টি রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। পেট্রোল বোমা, হত্যা, গুমসহ সহিংস রাজনীতি নিরসনের লক্ষ্যে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে পুনরুদ্ধার করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, নজরুল ইসলাম শাহজাদা, মুক্তিযোদ্ধা কাজী রজব আলী, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা আজাদ, মোঃ আল আমিন প্রমুখ।সভায় জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য অবিলম্বে ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা জাতীয় যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ