,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনিয় নিহত এক, আহত তিন

download (1)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম- বাবুল মিয়া (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে। গত কাল শুক্রবার রাত ১০ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইমরান হোসন, কাশেম মিয়া ও মোহাম্মদ হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মালবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথিমধ্যে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী আহত হন। পরে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর আহসপাতালে আনার পথে বাবুল মিয় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার সত্যতি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ