,

ফের হাঁটুতে চোট পেলেন শাহরুখ

d63a2edd58f6f6a7f602bd3a65603279-Shahrukh-_insideবিনোদন প্রতিবেদক : নব্বইয়ের দশকে ‘কয়লা’ ছবির শুটিং করতে গিয়ে প্রথম হাঁটুতে গুরুতর চোট পান শাহরুখ খান। পরবর্তী সময়ে শুটিং করতে গিয়ে আরও কয়েকবার হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সম্প্রতি ক্রোয়েশিয়ায় ‘ফ্যান’ ছবির শুটিং করতে গিয়ে আবারও হাঁটুতে চোট পেয়ে খবরের শিরোনাম হলেন কিং খান। ছবির সেটে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শাহরুখের হাঁটুর পেছন দিকের পেশিতন্তু ছিঁড়ে গেছে। এ জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাঁকে।

ক্রোয়েশিয়ায় ‘ফ্যান’ ছবির শুটিং করতে গিয়ে দম ফেলার ফুরসত পাচ্ছেন না ছবির দলের সদস্যেরা। টানা কাজ করে যত দ্রুত সম্ভব শুটিং শেষ করতে চাচ্ছেন তাঁরা। কিন্তু হঠাৎ করে শাহরুখ আহত হওয়ায় তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ছবির দলের সবাই। এদিকে শাহরুখ আহত হওয়ায় ‘ফ্যান’ ছবির কাজ আপাতত স্থগিত হয়ে গেছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বরাবরই নিজের এবং ছবির সর্বশেষ খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুনাম আছে শাহরুখের। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক টুইটার বার্তায় হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘সত্যিই কঠিন একটি সময়! হাঁটুর পেছন দিকের পেশিতন্তু ছিঁড়ে গেছে। প্রচুর পরিমাণে ইনজেকশন নিতে হচ্ছে। ’

শাহরুখ আরও লিখেছেন, ‘হাঁসের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এমন নয় যে, আমি হাঁস পছন্দ করি না। কিন্তু হাঁসের মতো হাঁটাটা খুবই বিরক্তিকর। ’

‘ফ্যান’ ছবির পরিচালকের আসনে রয়েছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত বলিউডের চলচ্চিত্রনির্মাতা মনীশ শর্মা। আদিত্য চোপড়া প্রযোজিত ছবিটি যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে