,

ব্যবসায়ীকে পিটিয়ে ৯০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই ,আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি

images (5)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে ৯০ হাজার টাকা  ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।  ছিনতাইকারীদের মারধোরে আহত ঐ ব্যবসায়ীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের মেড্ডা বিজিবি ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইট ও বালু ব্যবসায়ী ছুট্টু মিয়া (৩৮) জানান, দুপুরে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকের বুথ থেকে ৯০ হাজার উত্তোলন করে মেড্ডায় তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মেড্ডা বিজিবি ক্যাম্পের সামনে পৌছলে ওৎ পেতে থাকা ৭/৮ জনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে পেটাতে শুরু করে।  পিটিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা ছুট্টু মিয়ার আর্তচিৎকারে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে।এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ