,

ভালোবাসার নাম আনুশকা!

e0a30dfbc519fbdbf52386ae82430713-Virat-anushkaবিনোদন প্রতিবেদক : মাস খানেক আগে বিরাট কোহলিকে প্রেমিক স্বীকৃতি দিয়ে আনুশকা শর্মা বলেছিলেন, ‘তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি আমি। এই সম্পর্ককে আমি শ্রদ্ধা করি।’ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনুশকাকে সরাসরি প্রেমিকা বলে স্বীকৃতি দিলেন বিরাট। সম্প্রতি এক টুইটার বার্তায় ২৬ বছর বয়সী আনুশকাকে নিজের ভালোবাসা বলে উল্লেখ করেছেন সমবয়সের এই তারকা ক্রিকেটার। 

সদ্য মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলারধর্মী এনএইচ ১০ ছবিতে আনুশকার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান বিরাট। পরে ছবিটিতে আনুশকার অভিনয় প্রতিভার প্রশংসা করতে গিয়ে তাঁকে নিজের ভালোবাসা বলে উল্লেখ করেন বিরাট। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 

টুইটার বার্তায় বিরাট লিখেছেন, ‘এইমাত্র এনএইচ ১০ দেখলাম। আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। কী চমৎকার একটি ছবি! বিশেষ করে আমার ভালোবাসা আনুশকা শর্মার অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আমি তাকে নিয়ে অনেক গর্বিত। ’

শুরুর দিকে প্রেম নিয়ে লুকোচুরি খেললেও পরে প্রকাশ্যেই ঘুরে-বেড়াতে দেখা যায় বিরাট ও আনুশকাকে। সরাসরি না বললেও, ঘুরিয়ে-পেঁচিয়ে নিজেদের প্রেমের কথা স্বীকারও করে এ জুটি। তাঁরা দুজনই একে অন্যকে ভালোবাসার মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এখন দেখার বিষয় হলো, শিগগির তাঁরা থিতু হন কি না। 

এনএইচ১০ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=nSx34awcHbc 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা