,

যে ৫ টি ভুল কমিয়ে দিচ্ছে আপনার বুদ্ধিমত্তা

IQস্বাস্থ্য ডেস্ক : মস্তিষ্কের সুরক্ষায় আমরা সত্যিকার অর্থে তেমন কিছুই করি না। মস্তিষ্কের ব্যায়াম, মস্তিষ্কের জন্য সঠিক খাবার ইত্যাদির ব্যাপারে আমরা অনেক বেশি উদাসীন। আর সে কারণেই আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে হারিয়ে ফেলেছে স্বাভাবিক কর্মক্ষমতা। কিন্তু শুধু এই কারণেই আমাদের বুদ্ধিমত্তা কমছে না। আমাদের আইকিউ’এর মাত্রা নিচে নামানোর জন্য আমরা নিজেরাই মূলত দায়ী। আমরা এমন কিছু কাজ করি প্রায় প্রতিদিন যা আমাদের বুদ্ধিমত্তা কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট। তবে, অনেকেই জানেন না এই সকল কাজ আমাদের মস্তিষ্কের উপর কতোটা খারাপ প্রভাব ফেলে থাকে।

১) অতিরিক্ত চিনি খাওয়া
চিনি খাওয়া শুধুমাত্র পেটের মেদই বাড়ায় না সেই সাথে মস্তিষ্কের উপর বেশ খারাপ প্রভাব ফেলে। গবেষণায় দেখা গিয়েছে টানা প্রায় ৬ সপ্তাহ চিনি জাতীয় খাবার খাওয়া হলে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায় এবং কোনো কিছু শেখার ক্ষমতা নষ্ট হয় এবং স্মৃতিশক্তি কমে যায়। সুতরাং চিনি খাওয়ার ব্যাপারে সাবধান।

২) পরোক্ষভাবে ধূমপান করা
অনেকে ধূমপান না করেও ধূমপানের ক্ষতিকর প্রভাবের কারণে বুদ্ধিমত্তা হারাতে থাকেন। সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় প্রকাশ পায়, ‘যে সকল শিশুরা পরোক্ষ ভাবে ধূমপান করছে তাদের সাধারণ শিশুর তুলনায় আইকিউ বেশ কম’।

৩) একসাথে অনেক কাজ করা
অনেকেই ভাবেন একসাথে দুই বা এর অধিক কাজ করতে পারা অনেক ভালো একটি জিনিস। কিন্তু আসলে ব্যাপারটি পুরো উল্টো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা যায় যারা এক সময়ে একটিই কাজ করেন তাদের চিন্তা করার ক্ষমতা যারা একসাথে অনেক কাজ করতে যান তাদের তুলনায় বেশি।

৪) মুটিয়ে যাওয়া
মুটিয়ে যাওয়ার সাথে শুধুমাত্র শারীরিক সমস্যাই জড়িত নয়। মুটিয়ে যাওয়ার বেশ খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কের উপরে। গবেষণায় দেখা যায় মাঝ বয়সের পর যারা মুটিয়ে যান তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস এবং স্মৃতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং একটু সতর্ক থাকুন।

৫) মানসিক চাপ
মানসিক চাপ শুধুমাত্র আপনার মানসিক শান্তিই কেড়ে নিচ্ছে না এটি আপনার মস্তিষ্কের উপরে বেশ খারাপ প্রভাব ফেলছে। অতিরিক্ত মানসিক চাপ আলঝেইমা’স রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের ক্ষতি করে। এতে করে লোপ পেতে থাকে স্বাভাবিক বুদ্ধিমত্তা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা