,

ফের সংলাপের আহ্বান জাতিসংঘের

Farhan-1426756574-400x235আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।
সাংবাদিকের প্রশ্ন করেন, অতি সম্প্রতি প্রাক্তন এক প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় মুখপাত্রকে (সালাহ উদ্দিন আহমদ) আইনশৃক্সখলা বাহিনী অপহরণ করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। তবে সরকার অস্বীকার করছে। আজ আট হতে চললেও তিনি কোথায় আছেন তা কেউ জানে না। বাংলাদেশের এমন পরিস্থিতিতে জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কি না?
জবাবে ফারহান হক বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। স্টেফান যা বলেছেন আপনি সে ব্যাপারে অবগত রয়েছেন এবং আমিও জাতিসংঘের উদ্বেগ ও বাংলাদেশ বিষয়ে সংস্থার প্রচেষ্টার কথা বলেছি। তবে এ বিষয়ে আজ নতুন কিছু নেই। কিন্তু আপনি যেসব বিষয়ের কথা বলেছেন তাতে আমরা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে আমরা আলোচনাও করছি।’
‘একইসঙ্গে বর্তমান পরিস্থিতির উত্তরণে সব পক্ষের আলোচনার প্রযোজন এবং বাক স্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এসব বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে কর্তৃপক্ষকে (বাংলাদেশ সরকার) বলে আসছি এবং এগুলোর কোনোটির ব্যতয় ঘটলে অবশ্যই আমরা উদ্বিগ্ন হব’ বলেন মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ