বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল থেকে কারাগারে মান্না

8889_1ডেস্ক রির্পোট : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ১০ মার্চ রাত ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। রাজারবাগ পুলিশ ও কারারক্ষীদের সহায়তায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তাকে কারাগারে ফেরত নেওয়া হয়। মান্নার চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মান্নার অবস্থা বর্তমানে স্থিতিশীল। হৃদপিণ্ডের বড় ধরণের সমস্যা এখন ঠিক হয়ে গেছে। তবে তার ঘাড়ে ব্যথ্যার কিছু সমস্যা রয়েছে। এ জন্য তাকে নিউরোলজি বিভাগের শরণাপন্ন হবার পরামর্শ দেয়া হয়েছে। কার্ডিওলজি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাওসিন জানান, মান্না উচ্চ রক্তচাপে ভুগছেন। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ৭ মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিন রিমান্ড শুরু হয়েছিল মাহমুদুর রহমান মান্নার। গত ১০ মার্চ রাত ১১টার দিকে পুলিশের হাতে গ্রেফতার অবস্থায় মাহমুদুর রহমান মান্না হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে আনা হয়। গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিনি এ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ছিলেন। তার হৃদপিণ্ডের প্রধান শিরায় তিনটি ব্লক ধরা পড়েছিল। এখানে রিং বসানো ঝুঁকিপর্ণ বিধায় চিকিৎসকরা এ থেকে বিরত থেকেছেন বলে জানা যায়। অপরদিকে একই অভিযোগে ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। গুলশান থানায় ২৪ ফেব্রুয়ারি মামলাটি করেছিলেন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা। ওইদিনই রাত ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র‌্যাব-২ মাহমুদুর রহমান মান্নাকে আটক করে বলে দাবি করে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। মামলাটির তদন্তভার ডিবির কাছে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা