বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে আসছে বিএনপি!

BNP Logo mainসিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দলটি বিশ্বাস করছে, যে কোনো নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী হবে।

বুধবার (১৮ মার্চ) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে এমন ইঙ্গিত দিলেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
খালেদার সঙ্গে তার গুলশান কার্যালয়ে ১ ঘণ্টা ২৪ মিনিটের সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলের এই যুগ্ম-মহাসচিব।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না তো করিনি! বিএনপি যে কোনো নির্বাচনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলের নীতি-নির্ধারণী বৈঠকে চূড়ান্ত হবে।'

এর আগে খালেদার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি রাজনৈতিক, নেতারা বলতে পারবেন।  তবে যে কোনো নির্বাচনে গেলে বিপুল ভোটে জয় পাবে বিএনপি।

সাম্প্রতিক আইনজীবী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,  সারাদেশে ৮০ ভাগ জাতীয়তাবাদী প্যানেল জয়ী হয়েছে। এর অর্থ দেশের মানুষ ভোটের অধিকার চায়। আইনজীবীরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে থাকবে।

খালেদা জিয়া আত্মসমর্পণে যাবেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী যা করা প্রয়োজন সবই করবেন তিনি।

দলের কর্মসূচি প্রসঙ্গে এই নেতা বলেন, যতদিন গ্রহণযোগ্য নির্বাচন না দেওয়া হবে, ততদিন কর্মসূচির নির্দেশনা রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের হরতাল ছাড়া আর কী করণীয় আছে?

নিরীহ লোককে ধরে এনে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, তার(খালেদা) একটি কথা, ইনশাল্লাহ এই দিন থাকবে না। মানুষ ভোটের অধিকার ফিরে পাবে।

মাহ‍াবুব বলেন, বিএনপি কোন নির্বাচনে মোকাবেলায় ভয় পায় না। কমপক্ষে ১০ হাজার বিএনপি নেতাকর্মী জেলে, লাখের বেশি পালিয়ে। অজ্ঞাতে নির্যাতন চলছে তাদের ওপর। মিডিয়ায় সেসব এলে সারাদেশের মানুষ দেখতে পেত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা না থাকলে পেট্রোল বোমা নিক্ষেপ হতে পারে না।

banglanews24.com

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা