,

কসবায় অগ্নিকান্ডে দু’টি ঘর ও ছ’টি ছাগল ভষ্মিভূত : মেয়রের ১০ হাজার টাকা অনুদান

B Baria Mapকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের গুরুহিত গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে গত বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশুসহ দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পৌরসভা ও  স্থানীয় সূত্রে জানা গেছে; রাত ২টার দিকে সিরাজুল ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের শিখায় মুহুর্তেই দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। এরই মধ্যে ঘরে আটকে পড়া ছয়টি ছাগল ও হাঁসমুরগী পুড়ে গেছে। সিরাজুল ইসলাম বলেন; ঘুম থেকে আগুনের লেলিহান শিখার উত্তাপে ঘুম থেকে জাগতেই মুহুর্তের মধ্যে পুড়ে যায় এগুলো। তবে আগুনের সূত্রপাত বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত। তিনি দাবী করেছেন; এতে তাঁর কমপক্ষে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন; পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিন আহাম্মদ, মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার রিনা।
 কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ ক্ষতিগ্রস্থ সিরাজুল ইসলামকে পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করেন।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ