,

আদমদীঘি বাজারে তরমুজের আমদানি থাকলেও দাম চড়া

adamdighi-18-03-2015ডেস্ক রির্পোট : বগুড়ার আদমদীঘি, সান্তাহারসহ বিভিন্ন বাজারে গ্রীষ্মকালীন মৌসুমি ফল আগাম জাতের তরমুজ আমদানি হলেও দামও বেশি। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। যা সাধারণ খেটে খাওয়া মানুষের কিনে খাওয়া নাগালের বাইরে। গরমের সময়ের জনপ্রিয় ফল তরমুজ। এটি শুধু শীতলকারক, তৃষ্ণা নিবারক ও প্রশান্তি- দায়কই নয়, চিকিৎসকদের মতে তরমুজে বিদ্যমান সাইট্রুলিন নাইট্রিক অক্সাইড উৎপাদন করে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে লাইকোপেন রয়েছে ,তা টিউমারের বৃদ্ধি হ্রাস করে, প্রোষ্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এর বিটা ক্যারোটিন হৃদযন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। হার্ট এ্যাটাক ও ষ্ট্রোক প্রতিহত করে। এতে বিদ্যমান পটাশিয়াম ফ্লুরিড ও মিনারেলের ভারসাম্য ঠিক রাখে, মাংসপেশীর অতিরিক্ত সংকোচন দূর করে। সারাদেহে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। শুধু তাই নয়, এটি মস্তিষ্ক ,ফুসফুস ,যকৃৎ কিডনি ও পাকস্থলীকে শক্তিশালী করে। পেপটিক আলসার সৃষ্টিতে বাধা দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
ক্রেতা রিকশা চালক রহিম মন্ডল জানান, সে সারাদিন রিকশা চালিয়ে যে আয় হয় তাকে চাল তরকারির পাশাপাশি ছেলেমেয়েদের জন্য একটি তরমুজ কিনতে গেলে হয় না। একটি তরমুজ ৫ কেজি থেকে ৭কেজি ওজনের হয়ে থাকে। সে অনুপাতে ৫ কেজি তরমুজের দাম হয় ১৫০ টাকা। সে সারাদিনে রিকশা চালিয়ে আয় করেন দেড়শ’ থেকে ২শ’ টাকা। সংসারে ৫ জনের ঘানি টানতে লাগে ২ কেজি চাল, তরকারিসহ অনেক কিছু । তাই সন্তানদের আবদার তরমুজ কিনে নিতেও পারেন না তিনি।
আদমদীঘির সান্তাহার রেলগেটের ফল ব্যবসায়ী মজিবর রহমান জানায়, বর্তমানে সিলেট মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের এই তরমুজ কিনতে হচ্ছে। হরতাল ও অবরোধের কারণে পরিবহন খরচ বেশি হওয়ায় তরমুজের দামও কিছু বেশি হয়েছে। বৈশাখ মাস থেকে ঠাকুরগাঁও, নাটোর ও নওগাঁর নজিপুর সাপাহারের তরমুজ বাজারে আসলে এর দাম অর্ধেকে নামবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা