,

বিজয়নগরে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১

arrest mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪ কেজি ভারতীয় গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদকবাহী একটি পিকআপ ভ্যান ও আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে উপজেলার আজমপুর এলাকা থেকে এই গাঁজাসহ গাড়ির চালক লিটন কর্মকার-(৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের সুনিল কর্মকারের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজার মালিক আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের মোঃ জাহাংগীর মিয়া- (৪০)। আটক পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ম-৫১-২২১৬) মালিক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার  পুনিয়াউট গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া।
র‌্যাব জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা