বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাশা কবির এবার…

8103_1বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগে নায়িকা হয়েই একটি চলচ্চিত্রে কাজ শেষ করেছেন আইটেম গার্লখ্যাত বিপাশা কবির। আবারো তিনি নায়িকা হয়েই শুরু করেছেন নতুন একটি চলচ্চিত্রে কাজ। চলচ্চিত্রের নাম ‘ক্রাইম রোড’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন কমল সরকার। পরিচালনা করছেন সায়মন তারিক। গত সপ্তাহে কক্সবাজারে একটি গানের শুটিং-এর মধ্য দিয়ে বিপাশা কবির তার নতুন চলচ্চিত্র ‘ক্রাইম রোড’র কাজ শুরু করেছেন। বিপাশা কবির বলেন,‘ ক্রাইম রোড চলচ্চিত্রটির গল্প একেবারেই সমসাময়িক। আমার চরিত্রটি নিয়ে আমি বেশি উচ্ছ্বসিত। চেষ্টা করব ভালোভাবে অভিনয় করতে। পরিচালক সায়মন তারিক স্যারকে ধন্যবাদ যে তিনি আমাকে বারবার ভালো ভালো কাজ করার সুযোগ করে দিচ্ছেন। আমি কৃতজ্ঞ তার কাছে। ’ পরিচালক সায়মন তারিক জানান আসছে ২৫ মার্চ থেকে কক্সবাজারে পুরোদমে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এদিকে এর আগে একই পরিচালকের নির্দেশনায় ‘গুণ্ডামি’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন বিপাশা কবির। তবে এর আগে তিনি চলচ্চিত্রের একজন ‘আইটেম গার্ল’ হিসেবেই অধিক খ্যাতি পান। সর্বশেষ তিনি মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ চলচ্চিত্রে আইটেম সং-এ নেচেছেন। এখন পর্যন্ত তিনি ২৭টি চলচ্চিত্রে আইটেম সং-এ অংশ নিয়েছেন যার মধ্যে ১৯টি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে। এদিকে এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মুজরা নৃত্যে অংশগ্রহণ করেছেন বিপাশা কবির। এতে তিনি সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরীর সঙ্গে মুজরা নৃত্য পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক