,

আগামী ২৫ জুন লেখক সাবেক মন্ত্রী এ কে খন্দকারকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরের নির্দেশ

A K Khandakarনিজস্ব প্রতিবেদক : সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ.কে খন্দকারকে আগামী ২৫ জুন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।
তার লেখা “১৯৭১ ভেতরে বাইরে” বইয়ে মুক্তিযোদ্ধাদের মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরা সুলতানার আদালত এ আদেশ দেন।  
গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা এম. এ. ইসহাক ভূঁইয়া বাদী হয়ে এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা এই মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, লেখক এ কে খন্দকার ‘১৯৭১; ভেতরে বাইরে’ বইয়ে উল্লেখ করেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন এবং বাহিনীর বেশিরভাগ সদস্যকে যুদ্ধের সময় ময়দানে দেখা যায় নি’। এ লেখার মধ্য দিয়ে লেখক বীর মুক্তিযোদ্ধা তথা মুজিব বাহিনীর সকল সদস্যের মানহানি করেছেন এবং দেশে বিশৃংখলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এ জাতীয় কথা লিখেছেন।
আদালত সূত্র জানায়, আগামী ২৫ জুন বইটির লেখক সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ.কে খন্দকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে