,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২জনকে খুন করেছে দুর্বৃত্তরা ॥ সিএনজি ছিনতাই

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর ও বাঞ্ছারামপুরে পৃথক ঘটনায় দু’জনকে খুন করেছে দুর্বৃত্তরা। জানা যায়, গত রবিবার গভীর রাতে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাষ্টার মিয়ার ছেলে প্রতিবন্ধি (বোবা) মোঃ চমক বাদশা (৪০) দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। গতকাল সোমবার সকালে প্রতিবেশরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ গকুলনগর গ্রামের সড়কে রবিবার রাতে এক চালককে শ্বাসরোধ করে  হত্যার পর সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত সিএনজি  চালক উপজেলার দশদোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ তাইজুদ্দিন(৪০)। সে জগন্নাথপুর গ্রামের জুলহাস মিয়ার সিএনজি ভাড়ায় চালাত। সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্থানীয় সিএনজি চালক ও জনতা উপজেলা সদরের মাতুরবাড়ি চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা