,

আশুগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ : বাড়িঘর ভাংচুর ও লুটপাট

attt 12নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০ টায়  এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রন্ত বিরোধের জের ধরে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামের হাকির বাড়ির খালেক মিয়ার লোকজন ও মন্তাজ মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় খালেক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্তাজ মিয়ার বাড়িতে আক্রমন করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
মন্তাজ মিয়ার বাড়ির আইনাল হক জানান, সকালে আমরা কিছু বুঝে উঠার আগেই খালেক মিয়ার নেতৃত্বে ৩০/৩৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । এব্যাপােরে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর জানান, সকালে একই বাড়ির দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি ন্বাভাবিক করে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ