,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ি আটক

arrest mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ও রোববার দুপুরে দুইটি পৃথক অভিযানে শহরের কান্দিপাড়া মাইমল হাটি ও শিমরাইলকান্দি এলকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শহরের কান্দিপাড়া মাইমল হাটির ওলফত আলীর ছেলে মজনু মিয়া (৪০) ও শিমরাইলকান্দি এলাকার ওমর আলীর ছেলে আজিজ মিয়া (৩৮)।
পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কান্দিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ২০ টি ইয়াবা বড়িসহ মজনু মিয়া ও রোববার দুপুরে শিমরাইলকান্দি এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ আজিজ মিয়াকে আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) ইশতিয়াক আহমেদ জানান, মজনু ও আজিজ দুইজনই শহরের শীর্ষ মাদক ব্যবসায়িদের মধ্যে অন্যতম। তারা মাদক স¤্রাট বলে পরিচিত।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে