,

দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব শুরু

7763_1বিনোদন প্রতিবেদক : গতকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব। উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজনটিতে সহযোগিতা করছে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন। চার দিনব্যাপী এ উৎসব চলবে ১৭ মার্চ পর্যন্ত। শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। উৎসবে এবারের স্লোগান- ‘নারীর চোখে চলচ্চিত্র’। ২৯টি দেশ থেকে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র ক্যাটাগরির মোট ২০০ চলচ্চিত্র জমা পড়েছে এবারের উৎসবে। বাছাইকৃত ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর দর্শকদের ভোটে পাঁচটি চলচ্চিত্র পাবে অডিয়েন্স পুরস্কার। প্রতিদিন বেলা ১১টা, বেলা ২টা ও বিকেল ৫টায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নারীদের জন্য উন্মুক্ত এই উৎসবে পুরুষেরা প্রবেশ করতে পারবেন নামমাত্র মূল্যের টিকিটে। আজ রোববার ও আগামীকাল সোমবার নারীদের জন্য অনুষ্ঠিত হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক এ কর্মশালা। কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে সেমিনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে