বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে আওয়ামী লীগের বাধায় সিজারের সংবাদ সম্মেলন ভন্ডুল

67841_sijarআন্তর্জাতিক ডেস্ক : এফবিআইকে ঘুষ দেওয়ার মামলায় দন্ডপ্রাপ্ত বাংলাদেশী তরুণ রিজভী আহমেদ সিজার গতকাল শনিবার নিউ ইয়র্কে একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। কিন্তু আওয়ামী লীগের একদল নেতা-কর্মীর অতর্কিত হামলার মুখে ভন্ডুল হয়ে যায় সেই সংবাদ সম্মেলন। হামলায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় সিজারকে। অনুষ্ঠানস্থলে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয় সিজারের বাবা সাবেক জাসাস নেতা মোহাম্মদ উল¬াহ মামুনকে। তার মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে যায় হামলাকারীরা। তবে হামলা শুরুর আগে সাংবাদিকদের হাতে লিখিত বক্তব্যের কপি বিতরণ করেন সাম্প্রতিক সময়ের আলোচিত এই তরুন। সংবাদ সম্মেলন ভন্ডুল করে দেওয়ার পর ড. সিদ্দিকুর রহমান ওই হলরুমে সাংবাদিকদের উদ্দেশ্য বক্তব্য দেন। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও জাসাস নেতা মোহাম্মদ উল¬াহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজার বাংলাদেশের জনৈক রাজনীতিকের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দুই এজেন্টকে ঘুষ দিয়ে গ্রেফতার হয়েছিলেন বছরখানেক আগে। সেই মামলায় ঘুষ প্রদানের অভিযোগ স্বীকার করে নেওয়ার পর গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি আদালত সিজারকে ৪২ মাসের কারাদন্ড দেয়। এই ঘটনায় বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহের জন্যই এফবিআই এজেন্টকে ঘুষ দিয়েছিলেন সিজার। এর বিনিময়ে তিনি এফবিআই এজেন্টদের কাছ থেকে জয়ের ব্যক্তিগত ব্যাংক তহবিলের হিসাব, বিভিন্ন ধরণের তৎপরতার রেকর্ডসহ অনেক তথ্য হাতিয়ে নিতেও সক্ষম হন বলে খবরে প্রকাশ। এছাড়া এফবিআই এজেন্টদের মাধ্যমে জয়কে অপহরণেরও চেষ্টা করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। 

এরই প্রেক্ষিতে রিজভী আহমেদ সিজার গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় নিউ ইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এর ফুডকোর্ট রেস্তোঁরায় সংবাদ সম্মেলন আহবান করেন। এই খবর পেয়ে নির্ধারিত সময়ের আগেই ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী ফুডকোর্ট রেস্তোঁরা ও আশপাশের এলাকায় অবস্থান গ্রহণ করেন। এ সময় তারা প্রকাশ্যেই ঘোষণা দেন যে, আজ এখানে আমরা বাংলাদেশী স্টাইলে এই সংবাদ সম্মেলন প্রতিহত করবো। আওয়ামী লীগের এমন মারমুখী অবস্থানের খবর পেয়ে রিজভী আহমেদ সিজার সংবাদ সম্মেলনস্থলে আসতে প্রায় দেড় ঘন্টা বিলম্ব করেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি দু’জন পুলিশ সদস্য বেষ্টিত হয়ে ঘটনাস্থলে আসেন। তার পিতা মোহাম্মদ উল¬াহ মামুন আগে থেকেই সেখানে বসা ছিলেন। তবে স্থানীয় বিএনপির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি। চেয়ারে আসন গ্রহণ করে সিজার তার লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের মধ্যে বিতরণ করেন। এরপর তিনি ওই বক্তব্য পড়া শুরু করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয়বাংলা’ শ্লে¬াগান দিয়ে সেখানে হামলা চালায়। তারা টেবিল-চেয়ারগুলো ওলটপালট করে ফেলেন। শারিরীকভাবে লাঞ্ছিত করা হয় মোহাম্মদ উল¬াহ মামুনকে এবং তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য নয় দেখে ঘটনাস্থলে উপস্থিত নিউ ইয়র্ক পুলিশের দুই সদস্য শেষ পর্যন্ত রিজভী আহমেদ সিজারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এরপর আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সেখানে বক্তৃতা করেন। 

লিখিত বক্তব্যে রিজভী আহমেদ সিজার বলেন, নিউ ইয়র্ক ও বাংলাদেশের গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও আমাকে নিয়ে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু এসব তথ্যের সঙ্গে অনেক ক্ষেত্রেই বাস্তবতার কোন মিল নাই।  কোনো কোনো সংবাদ মাধ্যমে আদালতের মূল রায়কে পাশ কাটিয়ে কিছু উদ্দেশ্যমূলক অসত্য তথ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে জয় বা তার পরিবারের কাউকে অপহরণ কিংবা তাদের কোনো ক্ষতি করার অথবা ভীতি প্রদর্শনের কথা আদালতের রায়ে উলে¬খ নেই। অথচ কোনো কোনো সংবাদপত্র আমার স্বীকারোক্তি হিসাবে এ ধরণের কথা প্রকাশ করেছে, যা দু:খজনক।