,

সালাহ উদ্দিনের ‘সন্ধান পায়নি’ আইনশৃঙ্খলা বাহিনী

salauddin_235143ডেস্ক রির্পোট : বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের কোনো ‘সন্ধান পাওয়া যায়নি’ বলে আদালতকে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রোববার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা এসবি, সিআইডি, র‌্যাব, ডিএমপি ও পুলিশ হেড কোয়ার্টার থেকে পাঁচটি রিপোর্ট পেয়েছি। সবাই জানিয়েছে তারা সালাউদ্দিনের কোনো সন্ধান এখনও পায়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আদালত রুল জারির আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী সালাউদ্দিনকে গ্রেফতারের জন্য খুঁজছিল। রুল জারির পর তিনি (সালাহ উদ্দিন) কোথায় আছেন তা জানার জন্য কার্যক্রম অব্যাহত আছে।
পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেন।
এই প্রেক্ষাপটে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর খোঁজ চেয়ে হাই কোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত বৃহস্পতিবার একটি রুল জারি করেন।
সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হবে না- সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলা হয়।
সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে এই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের দফতরে জমা দেয়া হয়।
এদিকে সালাহ উদ্দিনকে খুঁজে বের করে আদালতে হাজিরের বিষয়ে জারি করা রুলের শুনানি বেলা আড়াইটার দিকে হবে বলে জানিয়েছেন তার স্ত্রীর আইনজীবী এবি মোহাম্মদ আলী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা