,

কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

west-indies_thereport24ক্রীড়া প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সহজেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হেসন হোল্ডার-জেরোমে টেলরের মারাত্মক বোলিং ও জনসন চার্লেস-দিনেশ রামদিনের দারুণ ব্যাটিংয়ে আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ইনজুরির জন্য এই ম্যাচে অনুপস্থিত ছিলেন মারকুটে ক্রিকেটার ক্রিস গেইল। চলতি বিশ্বকাপে ২১৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। প্রতিযোগিতার প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন বাঁ-হাতি এই ক্রিকেটার। অবশ্য গেইল না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। অপেক্ষাকৃত দুর্বল দল আমিরাতকে সহজেই হারিয়েছে উইন্ডিজ দল।

নেপিয়ারে টসে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আমিরাত। মাত্র ১৭৫ রান তুলেই গুটিয়ে গেছে তারা। হেসন হোল্ডার ৪টি ও জেরোমে টেলর নিয়েছেন ৩টি উইকেট। নাসির আজিজ (৬০) ও আমজাদ জাভেদ (৫৬) ছাড়া বলার মতো স্কোর গড়তে পারেননি আমিরাতের ব্যাটসম্যানরা।

সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ৪ উইকেট হারিয়ে ছিল তারা। তবে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি তাদের। চার্লেসের ৫৫, দিনেশ রামদিনের ৩৩ ও জনাথন চার্টারের ৫০ রানের সুবাদে লক্ষ্য টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ অবধি অপরাজিত ছিলেন দিনেশ ও চার্টার।

সংক্ষিপ্ত স্কোর

আমিরাত : ১৭৫/১০, ওভার ৪৭.৪ (নাসির ৬০, আমজাদ ৫৬, নাভিদ ১৪; হোল্ডার ৪/২৭, টেলর ৩/৩৬)

ওয়েস্ট ইন্ডিজ : ১৭৬/৪, ওভার ৩০.৩ (চার্লেস ৫৫, চার্টার ৫০*, রামদিন ৩৩* ; জাভেদ ২/২৯, গুরুজে ২/৪০)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা