,

রসে ভরা টুসটুসে আনারসের গুণ

anarosশুরু হয়েছে রসে ভরা টুসটুসে আনারসের মৌসুম। মিষ্টি স্বাদের এই ফলটি অনেকেই খুব পছন্দ করেন। অনেকের প্রিয় ফলের তালিকার শীর্ষে থাকে আনারসের নাম। শুধু স্বাদে নয় আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি। প্রতি ১০০ দেশীজাত আনারসে জলীয় অংশ ৮৯.৩ গ্রাম, মোট খনিজ পদার্থ ০.৩ গ্রাম, আমিষ ১ গ্রাম, শর্করা ৯.৩ গ্রাম, ক্যালসিয়াম ১৭ গ্রাম, আয়রন ১.২ মি. গ্রা., ভিটামিন বি১ ০.১৭ মি. গ্রাম., ভিটামিন বি-২ ০.০৫ মি. গ্রা., ভিটামিন সি ২৬ মি. গ্রা., ভিটামিন এ ২১৩৩ আইইউ এবং খাদ্যশক্তি ৪২ কিলোক্যালরি। আনারসের জাত, উৎপাদনের স্থান ও জলবায়ুর ওপর এই পুষ্টিমানের কিছুটা তারতম্য হয়ে থাকে।

বর্তমান বাজারে আনারসের প্রচুর সমারোহ, যার বেশিরভাগই আসে পাহাড়ি অঞ্চল থেকে। স্থানীয় বাজার, রাস্তার গলিতে বা হকারদের ভ্যানে সুলভে আনারস পাওয়া যায়। আজ জেনে নেব অতিপরিচিত ভরা টুসটুসে আনারসের পুষ্টিগুণ সম্পর্কে।

– আনারসে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। দেহের শিরা-ধমনির (রক্তবাহী নালি) দেয়ালে রক্ত না জমার জন্য সারাদেহে সঠিকভাবে রক্ত সঞ্চালন ঘটাতে পারে।

– ওভারিয়ান, ব্রেস্ট, লাং, কোলন ও স্কিন ক্যান্সার প্রতিরোধে আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

– আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় জিহ্বা, তালু, দাঁত, মাড়ির যে কোনো অসুখের বিরুদ্ধে এটি প্রতিরোধক অ্যান্টিবায়োটিকের ভূমিকা পালন করে।

– আনারসে ব্যথানাশক উপাদান থাকায় ঠাণ্ডা, জ্বর ও সর্দি ভাব দূর করতে সহায়তা করে।

– আনারসকে একটি কৃমিনাশক ফল বলা চলে। চিকন বা বড় কৃমি দূর করতে খালি পেটে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে আনারস খেলে কৃমি দূর হয়।

– টক-মিষ্টি দুই ধরনের আনারস স্বাদের দিক থেকে যেমন অতুলনীয়, তেমনি এতে রয়েছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ এনজাইম ব্রোমেলেইন।

– আনারসে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান রয়েছে, যা মানবদেহের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

– শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

– কোষ্ঠকাঠিন্য ও মর্নিং সিকনেস অর্থাৎ সকালের দুর্বলতা দূর করে। ক্ষুদ্রান্ত্রের জীবাণু ধ্বংসে আনারস অত্যন্ত উপকারী।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা