,

কিউদের বিপক্ষে ম্যাচে হেরে দুঃখ নিয়ে মুখ খুললেন সাকিব

Sakib_somoyerkonthosor-300x169স্পোর্টস ডেস্ক : কিউদের বিপক্ষে দারুণ খেলেছে বালংদেশ। যেমন ব্যাটিং তেমনি বোলিং। কিন্তু এর পরেও হার বাংলাদেশের। হার প্রসঙ্গের নানা দিক নিয়ে কথা বলেছেন কিউদের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালনকরা বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান।

মাশরাফি এ ম্যাচে খেলেননি। পায়ের ব্যথার কারণে বিশ্রামে তিনি। মাশরাফি এ ম্যাচে খেললে হয়তো প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হারের লজ্জা পেতে হত কিউদের। এ ভাবনা এখন অনেরকেরই।

কিউরা যখন প্রায় হেরে যাচ্ছিল তখন ভেট্টরি ও সাউদি জ্বলে ওঠেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তো ভালোই খেলেছে বাংলাদেশ। যে দল কাউকে পাত্তা দিচ্ছে না সেই তাদের সতর্ক হয়ে প্রায় শেষ পর্যন্তই খেলতে হয়েছে।

ম্যাচ শেষ হয়েছে ৭ বল বাকি থাকতে। এমন ম্যাচকে তো ভালো বলতেই হবে। অনেক কিছু পাবার এই ম্যাচে তবু একটা দুঃখবোধ আছে এই ম্যাচে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের। একজন বোলার কম নিয়ে খেলার দুঃখ সেটি। তবে সব মিলিয়ে খুশি তিনি।

সাকিব ম্যাচ শেষে বলেন, আমার মতে আমরা বেশ ভালোই খেলেছি। বিশেষ করে যেভাবে আমরা ব্যাট করলাম। মাহমুদুল্লা, সৌম্য সবাই ভালো করেছে। এই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু নিতে পারি আমরা।

সাকিব বলেন, কোয়ার্টার ফাইনালে তা আমাদের কাজে লাগবে। মাহমুদুল্লা দারুণ ফর্মে আছে। এটা তাকে ধরে রাখতে হবে। চমৎকার টাচে আছে। আমাদের কয়েকজন ভালো অবস্থায় আছে। নিয়মিত তাই রান পাচ্ছি আমরা। আশা করি তারা ব্যাটে ও অন্যান্য কাজে ভালো করতে থাকবে।

টাইগারদের দ্রুত কয়েকটা উইকেট দরকার ছিল উল্লেখ করে সাকিব বলেন, একজন বোলার কম নিয়ে খেলায় আমাদের জন্য তা কঠিন হয়ে গিয়েছিল। এর পরেও আমরা চেষ্টা করেছি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের সাথে শক্তির পরীক্ষা দিয়েছে বাংলাদেশ। এ পরীক্ষায় বাংলাদেশ জয়লাভ না করলেও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামলে বাংলাদেশ জয় পেত এ পরিসংখ্যান কষছে অনেকেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা